মাদরাসা ছাত্রকে শিক্ষকের বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার পর প্রকাশ পায় আগেও তিন শিশুর সর্বনাশ

মাদরাসা ছাত্রকে শিক্ষকের বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার পর প্রকাশ পায় আগেও তিন শিশুর সর্বনাশ

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক রবিউছ সানীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর জেলার সদর উপজেলার পুলহাটে অবস্থিত কাশিমপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। গত ৫ মার্চ রাতে ওই মাদরাসায় ১৩ বছর বয়সী এক শিশু ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে।

আটক শিক্ষক রবিউছ সানী জেলার চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করে তিনি দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান , শুক্রবার রাতে বলাৎকারের শিকার শিশুর পিতা সদর উপজেলার যোগীবাড়ী গ্রামের বাসিন্দা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ মার্চ দিবাগত রাতে মাদরাসায় ওই শিক্ষক তার ১৩ বছরের শিশু ছেলে আহাদ মাহমুদ তুষারকে বলাৎকার করেন। এ ঘটনা বাইরের কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। গত ১১ মার্চ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাসায় এসে বিষয়টি পরিবারের লোকজনদের জানায়।

ওসি আরো জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ৩ জন ছাত্রকে বলৎকারের অভিযোগ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা মাহাফুজ হোসেন উজ্জল মাদরাসায় গিয়ে কমিটির লোকদের বিষয়টি জানান। এসময় উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করে। পরে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আজ শনিবার দুপুরে আটক শিক্ষক রবিউছ সানীকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।