× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

মাদকপাচার, মানবপাচারে শুধু দেশীয় নয়, পাশের দেশের অপরাধীরাও জড়িত: প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

আমাদের সামুদ্রিক এলাকায় মাদকপাচার, মানবপাচার, জলদস্যুতা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ সংগঠিত হচ্ছে। এসব অপরাধে শুধু দেশীয় নয়, পাশ্ববর্তী দেশের অপরাধীরাও জড়িত। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে পাঁচ দিনব্যাপী ১৪তম হেড অব এশিয়ান কোস্টগার্ড এজেন্সির উচ্চ পর্যায়ের সভার উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

এশিয়ার দেশগুলোর সমুদ্র ও উপকলবর্তী অঞ্চলে উদ্ধার তৎপরতা, পরিবেশ দূষণ রোধ, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং কোস্টগার্ড বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে ঢাকায় এই সভা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে সমুদ্রপথের অপতৎপরতা ঠেকাতে সবার সম্মিলিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা একটি নিরাপদ সমুদ্র অঞ্চল গড়ে তুলতে চাই। এজন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। সমুদ্রের তলদেশের সম্পদ আহরণ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সমুদপথে হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সামুদ্রিক এলাকায় মাদকদ্রব্য পাচার, মানবপাচার, জলদস্যুতা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ সংগঠিত হয়। এসব অপরাধে শুধু দেশীয় নয়, পাশ্ববর্তী দেশের অপরাধীরাও জড়িত থাকে।

তিনি বলেন, অপরাধীরা অনেক সময় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে থাকে। সে কারণে একক দেশ হিসেবে কারও পক্ষেই এটা দমন করা সম্ভব না। যদি সকলের সম্মিলিত প্রচেষ্টা হয় তাহলে এটা দমন করা সম্ভব। এটা অবশ্যই অপরিহার্য।

শেখ হাসিনা বলেন, বিগত এক দশকে আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এই এক দশকে আমাদের গড় প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ অর্জন করেছি। গত ২০১৭-১৮ অর্থবছরে আমরা ৭ দশমিক ৮৬ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, এখন উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন পেয়েছি। বাংলাদেশকে আরও উন্নত করবার জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..