× Banner
সর্বশেষ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

মাদক সেবনকারীদের হামলায় চট্টগ্রামে সিটি কলেজের অধ্যাপকসহ দুইজন আহত

admin
হালনাগাদ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

চৈতী সেন(চট্টগ্রাম প্রতিনিধি): নগরীর পাঁচলাইশ থানা ও বায়েজিদ থানার মধ্যবর্তী এলাকায় হিউভিউ আবাসিকে জুয়ার আড্ডা ও মাদক ব্যবসায় বাধা দেয়ায় হামলা চালিয়েছে দুই ব্যাক্তিকে গুরতর আহত করেছে সন্ত্রাসীরা। হামলায় আহতরা হলেন, সিটি কলেজের অধ্যাপক দিদারুল আলম ও পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা নূরুল ইসলাম।

শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কলোনী এলাকায় এই ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ওসি আবুল কালাম বলেন, হামলার খবর পেয়ে পাঁচলাইশ ও বায়েজিদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কিরিচসহ শাওন নামে একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বায়েজিদ থানায় একটি মামলা হয়েছে।

স্থানীয়রা জানায়, হিলভিউ আবাসিক এলাকার রংপুর কলোনীতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও জুয়ার আসর বসে। গতকাল রাত পৌনে নয়টার দিকে রংপুর কলোনীর পাশের ভবনের মালিক সিটি কলেজের অধ্যাপক দিদারুল আলম, পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা নূরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কলোনীতে অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করেন। এসময় ১৫/২০ জন সন্ত্রাসী তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় দিদারুল আলমের মাথা ফেটে যায় ও নূরুল ইসলামের হাতে কিরিচের কোপ পড়ে। তারা চলে যাওয়ার সময় আরো দুটি ভবনে হামলা চালায়, নিচে থাকা গাড়ি ভাংচুর করে


এ ক্যটাগরির আরো খবর..