ফরিদপুরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

ফরিদপুরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব
আবু নাসের, ফরিদপুর ব্যুরো: র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব -৮।
ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে শনিবার (২১মে) রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারস্থ জনৈক জাহাঙ্গীর মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল আমান(৪৬), পিতা-মোঃ সামসুল আলম, সাং-দর্শনা মোবারক পাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে আটক করেন। এ সময় তার হেফাজতে থাকা মোটর সাইকেল তল্লাশী করাকালে উক্ত মোটর সাইকেলের তেলের ট্যাংকির ভিতর এবং সীট কভারের নীচে বিশেষ ভাবে রক্ষিত  ৮৯ (ঊননব্বই) বোতল ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন  এবং নগদ ৫০০/- টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।