মাদক ও জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না- পুলিশ সুপার জাকির হোসেন খাঁন

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি ঃ ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেছেন ,মাদক ও জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। যত বড় শক্তিশালী হোক না কেন মাদকের ব্যাপারে জিরো টলােেরন্স দেখানো হবে।

দেশের প্রধানমন্ত্রী যেখানে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন সেখানে মাদক জঙ্গীবাদের সাথে জড়িত কেউ রক্ষা পাবে না। মাদক জাতিকে ধ্বংশ করার একটি হাতিয়ার। মাদকের সাথে পুলিশও যদি জড়িত থাকে তাকেও শাস্তির আওতায় আনা হবে।

মঙ্গলবার বিকেলে মধুখালী থানা পুলিশের আয়োজনে মাদক ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তফা কামাল পাশা, সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল আমিনুল ইসলাম বাপ্পী, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, নওপাড়া ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্যা, কামালদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল শেখ, মুক্তিযোদ্ধা মোঃ রওশন ইসলাম গরীব, সাংবাদিক শাহজাহান হেলাল প্রমুখ।

পরে ঢাকা-খুলনা মহসড়কের মধুখালীতে চলন্ত গাড়ীতে মাদকবিরোধী স্টিকার লাগিয়ে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।