মাগুরায়তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে মাগুরায় মানববন্ধন

মাগুরায়তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে মাগুরায় মানববন্ধন

অবিলম্বে জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করা এবং চাল-ডাল, তেল-ডিমসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার উদ্যোগে আজ মঙ্গলবার  সকাল ১১টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা আহবায়ক প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা কমিটির সদস্য  নিখিল মিত্র। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের ভায়না মোড়ে যেয়ে শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।