লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শ্রীবাস লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:- লক্ষীপুর জেলায় কমলনগর উপজেলায় চর কালকিনি ইউনিয়নের মতির হাট মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ, লাশটির বয়স আনুমানিক (৪৫) বছর হবে।

লাশটি পাওয়া যায় , রবিবার দুপুর ১টার সময় মতির হাটের পাশে বাংগা পোলের সাথে।

কমলনগর থানার অধিনে পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদকে জানান, স্থানীয়রা মেঘনা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়।

অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, থানার এ এস আই ওসমান কে ঘটনাস্থলে পাঠায়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি দেখার পর তিনি জানান, ‘লাশটি বেশ কয়েকদিন পানিতে থাকার কারণে শরীরে পঁচন ধরেছে। তাই নাম পরিচয় সনাক্ত করা যাচ্ছে না। লাশের পরিচয় না পাওয়ায় কারনে লাশটি থানা হেপাজতে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।