মাগুরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় পৃথক বজ্রপাতে গতকাল সোমবার ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার মঘি গ্রামের মৃত আব্দুল ওহেদ শেখের ছেলে আসাদ শেখ (৫০) ও নালিয়ারডাঙ্গি গ্রামের লিটুু জোয়ার্দারের ছেলে কলম জোয়াদার (৪০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, নিহতরা দুজনই বাড়ির নিকটবর্তী মাঠে কৃষি কাজ করছিল। সকাল সাড়ে ১১ টার দিকে হালকা বৃষ্টিপাতের সময় বজ্রপাত আঘাত হানলে তারা দুজন ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসি তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ নির্মল মিত্র জানান, বজ্রপাতে আক্রান্তদের হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।