× Banner
সর্বশেষ
দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা

মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার শীর্ষক মতবিনিময় সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

মাগুরা প্রতিনিধি : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার শীর্ষক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন মাগুরা ও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় মুল বক্তব্য উপস্থাপন  করেন এডিডির প্রোগাম অফিসার অসীম ডিও। অনুষ্ঠানে এডিডির মনিটরিং অফিসার আজিজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক আজমুন হক। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবার উপ-পরিচালক শেখ  মাইনুল হক, জেলা তথ্য অফিসার রেজাউল করিম.জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম ও জেলা প্রতিবন্ধী অফিসার মো: আনারুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলীম। মতবিনিময় সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য শিক্ষা,স্বাস্থ্য,  পুনবার্সনের কার্যক্রম ,  আয়  বৃদ্ধি মুলক  কার্যক্রম এবং জাতীয় ও সামাজিক উন্নয়ন ধারায় সম্পৃক্ত করা বিষয়ে নানা সুপারিশ তুলে ধরা হয়। সভায় প্রতিবন্ধী সংগঠনের সদস্য, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি সহ সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন এডিডির মনিটরিং ম্যানেজার আজিজ আহমেদ রোমেল।


এ ক্যটাগরির আরো খবর..