× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

আব্দুস সালেক মুন্না

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দু’জন আরোহী নিহত হয়েছেন

ACP
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০২২
সড়ক দুর্ঘটনায়

 শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় ও মহম্মদপুর-মাগুরা সড়কের উড়ুরা এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আল আমিন (৩৫) ও বায়েজিদ মিয়া (২৭)।
এদের মধ্যে আল আমিন নড়াইলের লোহাগড়ার মৃত নবাব আলীর ছেলে এবং বায়েজিদ মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হাশেম আলীর ছেলে।
জানা গেছে, দুপুরে মোটরসাইকেলে করে মহম্মদপুরের দিকে যাচ্ছিলেন আল আমিন। পথে উড়ুরা এলাকায় একটি বাস সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, একই সময় মোটরসাইকেল যোগে যশোরের দিকে যাচ্ছিলেন বায়েজিদ। পথে জাগলা এলাকায় এলে তাকেও একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মাগুরা ও মহম্মদপুর থানা পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি দু’টি চিহ্নিত করতে তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..