স্বসচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মহা শ্মশানের জমিতে ঘর নির্মানের মাধ্যমে অবৈধ দখল চেষ্ঠা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার সকালে মহেশ্বরকাটি সুইচ গেটের কাছে এঘটনা ঘটে। মহেশ্বরকাটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘ আড়াই শতাধিক বছরের ভোগদখলীয় সরকারি খাস জমিতে শ্মশান নির্মান করে মৃতদেহ দাহ্ করে আসছেন। জমির কিছু অংশে সুইচ গেট নির্মান করা হয়। বৃহত্তরস্বার্থে তারা বাধাদেননি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উত্তর চাপড়া গ্রামের গফুর সরদারের পুত্র শফিকুল ও একই গ্রামের তমিরুল উক্ত শ্মশানের জমিতে অবৈধ প্রবেশ করে বাঁশের খুটি স্থাপন করে ঘর নির্মানের কাজ শুরু করেন। গ্রামবাসী জানতে পেরে বাধা প্রদান করলে তাদেরকে থোড়াই তুয়াক্কা করা হয়। এবং সেখানে বন বিভাগের মাধ্যমে রোপিত গাছ তুলে ফেলে দেওয়া হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আ ব ম মোসাদ্দেককে অবহিত করা হলে তিনি গ্রাম পুলিশ নাজমুল হোসেনকে পাঠিয়ে কাজ বন্দের আদেশ করেন। এরপর পানি উন্নয়ণ বোর্ডের এসও ঘটনাস্থানে পৌছে ঘর তুলে দিতে নির্দেশ করলে খুঁটি উপড়ে দেওয়া হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী ঘটনাস্থান পরিদর্শন করেছেন।



