মোস্তাফিজুর রহমান উজ্জল: মহেশপুর ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউপির হাবাশপুর গ্রামের গৃহবধুর পরকীয়ার ফাঁদে পড়ে দিশে হারা হয়ে পড়েছে বিশারত আলী ।
হাবাশপুর গ্রামের বিশারত আলী জানান একই গ্রামের আজিজুল বিশ্বাসের কন্যা আমার স্ত্রী ৩ সন্তানের জননী সালেহা খাতুন নুর আলমের সাথে পরকীয়ায় জড়িয়ে আমার নিজ নামীয় ক্রয়কৃত ১১৫ নং হাবাশপুর মৌজার ৯৪ শতাংশ বসতভিটা জমি আমার অজান্তে গোপনে নুর আলমকে স্বামী সাজিয়ে একই গ্রামের আশাদুল ও ইয়াকুব নামে দুই ব্যক্তিকে সনাক্তকারী করে মহেশপুর সাবরেজিষ্ট্রি অফিসে দলিল লেখক মনিরুলের যোগসাজসে একটি হেবা দলিল রেজিষ্ট্রি করে নেয়।
দলিল নং ৩৭৪৯ তারিখ ০৭/০৮/১৬ ইং আমি স্বাক্ষর করতে পারি কিন্তু দলিলে আমার টিপ সহি দেখানো হয়েছে এঘটনার বিষয়ে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরী করি যার ডায়েরী নং ৭৬৫ তারিখ ১৯/০৭/১৬ ইং ও বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করি যার মামলা নং বিজ্ঞ যুগ্ম জেলা জজ -২ ঝিনাইদহ আদালত দেং ০২/১৭ বর্তমানে গৃহবধু সালেহা তার সাজানো স্বামী পরিচয় দানকারী নুর আলমের যোগসাজসে প্রাণ নাশের চক্রান্তে লিপ্ত রয়েছে এব্যাপারে ধর্ম আতœীয় পরিচয়ে পরকীয়ায় জড়ানো নুর আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ ঘটনা জানেননা বলে জানান ।
হেবা দলিলে সনাক্তকারী হাবাশপুর গ্রামের আজিজুল বিশ্বাসের পুত্র আশরাফুল ও কন্যা সালেহার সাথে যোগাযোগের চেষ্টা করে তাদেরকে পাওয়া যাইনি।
এলাকাবাসী জানান নিরীহ বিশারতের স্ত্রী সন্তান কেড়ে নিয়েও ক্ষ্যান্ত হয়নি বরং বিশারতের বসত ভিটাও কেড়ে নেয়ার চেষ্টা চলছে। নিরীহ বিশারত আলী প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।


