× Banner
সর্বশেষ
ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার – ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের সাফারি পার্ক টানা ভারী বর্ষণে ডুবল পাইকগাছা; মৎস্যঘের ও পুকুর ভেসে ব্যাপক ক্ষতি, পানিবন্দী হাজারো মানুষের জনজীবন চরম বিপর্যস্ত পাইকগাছায় সরকারি জমি ও নদী রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান; ইউপি সদস্যের বিরুদ্ধে চোখ ফাঁকি দিয়ে দখলের অভিযোগ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন ২.৩৫ লাখ ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র টানা বৃষ্টিতে গ্রামঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত যশোর-নড়াই মহা সড়কে বিজিবি অভিযানে ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১ পিচ স্বর্ণবারসহ আটক-১ হজ ফ্লাইটের কর কমানো ও ক্যাটেগরি-ডি আবাসন পুনর্বহালের অনুরোধ বাংলাদেশের

ডেস্ক

সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে বৃহস্পতিবার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

দেশে কিছুদিন ধরেই শীতের তীব্রতা মোটামুটি একই রকম আছে। আবহাওয়া অফিস বলেছে, আগামীকাল বুধবার পর্যন্ত তাপমাত্রা তেমন বাড়া বা কমার সম্ভাবনা নেই। পরদিন বৃহস্পতিবার সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।

ফলে সামগ্রিকভাবে আগামী কিছুদিন শীতের তীব্রতা বাড়ার তেমন সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। তবে চলতি মাসের (ডিসেম্বর) শেষের দিকে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘২১ ডিসেম্বর পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা তেমন বাড়া বা কমার সম্ভাবনা কম। ২১ তারিখ (বৃহস্পতিবার) তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর সারা দেশে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। আকাশে কিছু মেঘ জড়ো হয়েছে। মূলত এর প্রভাবেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

সব মিলিয়ে আগামী কিছুদিন শীতের তীব্রতা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানান মনোয়ার হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..