মহেশপুরে সাংবাদিকের নামে মিথ্যা মামলার দায়েরের প্রতিবাদে মানববন্ধন

মহেশপুরে সাংবাদিকের নামে মিথ্যা মামলার দায়েরের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের সভাপতির আব্দুর রহমানের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার ফতেপুর মাদ্রার সামনে এ কর্মসূচীর আয়োজন করে মহেশপুরের গণমাধ্যমকর্মীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলায় কর্মরত সংবাদকর্মী ও এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম ও সত্য সংবাদ প্রকাশের ভিকটিম ফাতেমা খাতুন, ইউপি সদস্য আসাদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফতেপুর গ্রামের মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আব্দুর রহমানকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে। এসময় বক্তারা, মামলাকে উদ্দেশ্যে প্রণোদিত ও মিথ্যা ষড়যন্ত্রমূলক উল্লেখ করে দ্রুত মামলা প্রত্যাহারের দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।