× Banner
সর্বশেষ
চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক – আইনমন্ত্রী বিএনপির উদ্যোগে সবুজ বেনাপোলের প্রত্যয়ে পঞ্চম দিনের বৃক্ষরোপণ কক্সবাজারের সমুদ্রসম্পদ, ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

১২ বছর বয়সেই বাবা হলেন ভারতীয় শিশু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭

নিউজ ডেস্ক :    ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে ১২ বছর বয়সেই বাবা হয়েছে এক শিশু। শিশুর মায়ের বয়স ১৭ বছর। ভারতে সবচেয়ে কম বয়সী বাবা হিসেবেই ধরা হচ্ছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম দি হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, ডিএনএ (বংশগত বৈশিষ্ট্যের ধারক) টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে, শিশুটিই নবজাতকের বাবা।চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির বয়ঃসন্ধিকাল তুলনামূলক আগে শুরু হয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘প্রিকোসিয়াস পিউবারটি’ বলা হয়।এদিকে, শিশুটির বাবা হওয়াকে কেন্দ্র করে ভারতের কেরালা রাজ্যে নানা আলোচনা শুরু হয়েছে। একে যৌন অপরাধ বলেও মত প্রকাশ করেছে ভারতের কিছু সংবাদমাধ্যম।

যৌন অপরাধ থেকে শিশুদের রক্ষার্থে ভারতে ‘পিওসিএসও’ নামে একটি আইন রয়েছে। ওই আইনের আওতায় নেওয়া হয়েছে শিশুটিকে। পিওসিএসও আইন অনুযায়ী নবজাতকের মা-বাবার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে কোচি শহরের এমাকুলাম এলাকায় একটি হাসপাতালে ১৭ বছরের এক কিশোরী ১২ বছরেরশিশুর ঔরসজাত একটি মেয়েশিশুর জন্ম হয়েছে বলে জানানো হয়েছে।অবশ্য বিশ্বে এর চেয়েও কম বয়সে বাবা হওয়ার রেকর্ড আছে।

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে ১১ বছর বয়সে বাবা হয় এক শিশু। এখন পর্যন্ত ওই শিশুটিই বিশ্বের সবচেয়ে কম বয়সী বাবা হিসেবে স্বীকৃত। এছাড়া সম্প্রতি যুক্তরাজ্যেও এক শিশু ১২ বছর বয়সে সন্তানের বাবা হয়।


এ ক্যটাগরির আরো খবর..