মহেশপুর সীমান্তে গাঁজার গাছসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

মহেশপুর সীমান্তে গাঁজার গাছসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে গাঁজার গাছসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে উপজেলার মাইলবাড়িয়া গ্রামের ডহরবিল মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া ঢাকাপাড়ার খোকন মিয়ার ছেলে আলিফ মিয়া (১৯), আব্দুল কাদেরের ছেলে বাবু হোসেন (১৯), বজলুর রহমান খানের ছেলে হৃদয় হোসেন (২০) ও বজলুর রহমানের ছেলে আক্তারুজ্জামান কালু (২২)।

৫৮ বিজিরি সহকারী পরিচালক মোহাম্মাদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাইলবাড়িয়া গ্রামের ডহরবিল মাঠের মধ্যে অভিযান চালায়। এসময় ৩৫০ গ্রাম ওজনের ১টি গাজার গাছ, ২০ গ্রাম গাজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ওই ৪ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।