মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে যে চার কারণে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা

রাজিব শর্মা, চট্টগ্রামঃ সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সভাপতি এবিএম মহিউদ্দিনের কুলখানিতে পদদলিতের ঘটনায় মেট্রোপলিটন পুলিশের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট রাত ১১টায় প্রকাশ করা হয়েছে।

এতে আয়োজকদের অব্যবস্থাপনা, কমিউনিটি সেন্টারের প্রবেশপথের নির্মাণ ত্রুটি, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা সঠিক ভাবে দায়িত্ব পালন না করা এবং কুলখানিতে আসা লোকজনের সচেতনতার অভাব কে দায়ী করেছে তদন্ত কমিটি।

১৮ ডিসেম্বর সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে চট্টগ্রামের আসকার দীঘিতে রিমা কমিউনিটি সেন্টারে পদদলিত হয়ে সুবীর দাস, দীপঙ্কর রাহুল দাস, আশিস বড়ুয়া, রীবন দাস, উজ্জ্বল চৌধুরী, প্রদীপ তালুকদার, ঝন্টু দাস, কৃষ্ণপদ দাস ও লিটন দেবসহ ১০ জনের মৃত্যু হয়। আহত হয় প্রায় অর্ধশতাধিক। সেখানে কুলখানি উপলক্ষে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের জন্য মেজবানের আয়োজন করা হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।