মহারাষ্ট্রে ফের বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৬১১২, মৃত্যু ৪৪

মহারাষ্ট্রে ফের বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৬১১২, মৃত্যু ৪৪

ভারতের মহারাষ্ট্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে করোনাভাইরাস। একদিনে ফের নতুন করে মহারাষ্ট্রে ৬ হাজার ১১২ জন করোনা আক্রান্ত হলেন। একইসঙ্গে একদিনে করোনা আক্রান্ত হয়ে সেরাজ্যে মৃত্যু হয়েছে ৪৪ জনের। দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই মহারাষ্ট্রে হু-হু করে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা।

সংক্রমণে লাগাম টানতে মহারাষ্ট্রের তিন জেলায় সামাজিক দূরত্ববিধি মেনে চলা নিয়ে কড়াকড়ি করা হয়েছে। মহারাষ্ট্রে সদ্য শেষ হয়েছে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন। নির্বাচন চলাকালীন দূরত্ববিধি মেনে চলার নিয়ম শিকেয় উঠেছিল। তারই জেরে রাজ্যে নতুন করে করোনার সংক্রমণ বিপজ্জনক আকার নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রথম থেকেই মহারাষ্ট্রেই করোনার সর্বাধিক সংক্রমণ ছড়ায়। এখনও পর্যন্ত সেই পরিসংখ্যান জারি। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লক্ষ ৮১ হাজার ৫২০ জন। সেরাজ্যে করেনাায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৬৬৯। একদিনে মহারাষ্ট্রে ২ হাজার ১৫৯ জন করোনামুক্ত হয়েছেন।

মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ৭৫ দিনর রেকর্ড ভেঙেছে রাজ্যের দৈনিক সংক্রমণ। শেষবার একদিনে রাজ্যে ৬ হাজারের বেশি করোনা সংক্রমিত হয়েছিলেন গত বছরের ৩০ অক্টোবর। তারপর এই প্রথম একদিনে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে বাণিজ্যনগরী মুম্বইয়ে ৮২৩ জন ও পুণেতে ১ হাজার ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মুম্বইয়ে সংক্রমণ মোকাবিলায় কড়া বিধি নিষেধ আরোপ করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে আবাসনগুলিতে ৫ জনের বেশি করোনা আক্রান্ত রয়েছেন, সেগুলি সিল করা হয়েছে। এছাড়াও শহরের বিবাহবাসর, সিনেমা হলগুলিতে করোনা এড়াতে সব ধরনের নিয়ম মেনে চলা হচ্ছে কিনা তা দেখতে প্রশাসনিকস্তর থেকে নজরদারি চালানো হচ্ছে। মুম্বইয়ের লোকাল ট্রেনগুলিতে তিনশো মার্সাল মোতায়েন করা হচ্ছে। ট্রেনে মাস্ক ছাড়া উঠলেই মার্শালরা জরিমানা করবেন।

মহারাষ্ট্রের যাবাতমল, আকোলা ও অমরাবতী জেলাতে করোনার সংক্রমণ ঘুম কেড়েছে রাজ্য সরকারের। এই তিনটি জেলাতেই সংক্রমণে লাগাম টানতে পারস্পরিক দূরত্ববিধি মেনে চলার ব্যাপারে কড়াকড়ি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।