৩৮তম বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ১ম শ্রেণির (৯ম গ্রেড) ফলাফল

৩৮তম বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ১ম শ্রেণির (৯ম গ্রেড) ফলাফল

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর) : ননক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা২০১০ এবং সংশোধনী২০১৪ এর বিধান অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে ১ম শ্রেণির (৯ম গ্রেড) ননক্যাডার শূন্যপদে নিয়োগের জন্য সাময়িকভাবে (provisionally) সুপারিশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।

সুপারিশ প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করা হয়েছে: ননক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা২০১০ এবং সংশোধনী২০১৪ এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে; সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগ বিধির শর্ত অনুসরণ করা হয়েছে এবং প্রতিটি পদের সুপারিশের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর হতে প্রেরিত চাহিদাপত্র সরকারী কর্ম কমিশনে প্রাপ্তির তারিখের ক্রম অনুসরণ করা হয়েছে।

উক্ত ফলাফল বিপিএসসি’র ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।

আজ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।