মহাখালীর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯শ’ পরিবারের জন্য খাবার প্যাকেট বরাদ্দ

মহাখালীর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯শ’ পরিবারের জন্য খাবার প্যাকেট বরাদ্দ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাখালীস্থ সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসাবে শুকনো ও  অন্যান্য খাবারের ৯শ’ প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ এ বরাদ্দ প্রদান করা হয়।

          বরাদ্দকৃত  ৯শ’ প্যাকেট খাবার ৯শ’ পরিবারের মাঝে বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনি, চিড়া ও নুডুলস এ ৭টি আইটেম রয়েছে যা ৪ সদস্য বিশিষ্ট একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে আশা করা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।