× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

মরে যাওয়ার পরও বেশি উপার্জনকারী তারকা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

ছবির আহমেদঃ মরে যাওয়ার পরেও কিছু তারকা সবচেয়ে বেশি উপার্জন করেন! ব্যবসা-সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস প্রতি বছর তাদের তালিকা প্রকাশ করে। এ বছর এতে নতুন যুক্ত হলেন পল ওয়াকার। দুই বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা যান ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা। গত এক বছরে ১ কোটি ৫০ হাজার ডলার আয় করে ফোর্বসের হিসাবে শীর্ষ ১৩ উপার্জনকারী মৃত তারকার তালিকায় ৯ নম্বরে স্থান পেয়েছেন পল।

তালিকায় তৃতীয় বছরের মতো শীর্ষে আছেন মাইকেল জ্যাকসন। এবার তার আয়ের পরিমাণ সাড়ে ১১ কোটি ডলার। যদিও এই অঙ্ক গত বছরের তুলনায় কম। ২০১৪ সালে তার আয় হয়েছিলো ১৪ কোটি ডলার। জ্যাকসনের পরেই আছেন এলভিস প্রিসলি। তার আয় হয়েছে সাড়ে ৫ কোটি ডলার। পিনাটসের স্রষ্টা  চার্লস শুলজ (৪ কোটি ডলার) তিনে আর গায়ক বব মার্লে (২ কোটি ১০ লাখ ডলার) আছেন চারে।

পাঁচ নম্বর স্থানটি অভিনেত্রী এলিজাবেথ টেলরের দখলে। শীর্ষ ১৩ মৃত তারকা (টাকায়) ১. মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসন (৮৯৮ কোটি টাকা) ২. মার্কিন সংগীতশিল্পী এলভিস প্রিসলি (৪২৯ কোটি) ৩. মার্কিন কার্টুনিস্ট চার্লস শুলজ (৩১২ কোটি) ৪. মার্কিন সংগীতশিল্পী বব মার্লে (১৬৪ কোটি) ৫. ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ টেলর (১৫৬ কোটি)  ৬. মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো (১৩২ কোটি) ৭. ব্রিটিশ সংগীতশিল্পী জন লেনন (৯৩ কোটি) ৮. মার্কিন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন (৮৫ কোটি) ৯. মার্কিন অভিনেতা পল ওয়াকার (৮২ কোটি) ১০. মার্কিন মডেল বেটি পেজ (৭৮ কোটি) ১১. ‘ড. সিউস’-এর স্রষ্টা থিওডর গিজেল (৭৪ কোটি) ১২. মার্কিন অভিনেতা স্টিভ ম্যাককুইন (৭০ কোটি) ১৩. মার্কিন অভিনেতা জেমস ডিন (৬৬ কোটি)


এ ক্যটাগরির আরো খবর..