× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

মধুখালীতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুর জেলার মধুখালী ১১৫ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ সহ মধুখালীতে ৪ দিন ব্যাপি মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু হয়েছে।

আজ শনিবার ১৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া  শুরু  হয়েছে ।  ২ মার্চ সনদ প্রাপ্ত ও  ৪ মার্চ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। আজ ১৮ ফেব্রুয়ারী শনিবার মধুখালী পৌরসভা, কামারখালী, বাগাট, নওপাড়া, কামালদিয়া, রায়পুর এবং রোববার  ১৯ ফেব্রুয়ারী ডুমাইন, মেগচামী, গাজনা, জাহাপুর, আড়পাড়া, কোড়কদি ইউনিয়নের অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই হবে। উপজেলায় ভাতা  প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৪২৫ জন, অনলঅইনে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার আবেদন করেছেন আরও ৫২৬জন। এ ছাড়াও অন লাইনে আবেদন করেন নাই অথচ আবেদন করার জন্য অপেক্ষায় আছেন ১৪ জন ।

যাচাই বাছাইতে উপস্থিত ছিলেন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মোঃ আবুল ফয়েজ, জেলা সহকারী  কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, জেলা সহকারী  কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন আলী,  মধুখালী  উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.খুরশিদ আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম, জাতীয়  মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব ও সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ।

উপস্থিত আবেদন কারীদের  অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, যাচাই বাছাই কার্যক্রমে স্বাক্ষ্য দেওয়ার নামে এবং মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত করার প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ টাকার বানিজ্য চলছে। তবে বাছাই কমিটির দক্ষতা ও স্বচ্ছতার সাথে যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করছেন বলে জানা গেছে।

৪৫ বছর পর কে হবেন সৌভাগ্যবান মুক্তিযোদ্ধা আর সে জন্য অপেক্ষা  করতে হবে যাচাই বাছাই  কার্যক্রম শেষ পর্যন্ত ।


এ ক্যটাগরির আরো খবর..