মধুখালীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর থেকে:  র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর আনুমানিক ৩টার দিকে জেলার মধুখালী থানাধীন মাঝিপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জিয়ারুল ইসলাম(২২) ও শহিদুল ইসলাম(২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১৫ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে। জিয়ারুল যশোর জেলার শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল আলীম শেখের ছেলে, শহিদুল একই থানার নারানপুর গ্রামের সামসুল হকের ছেলে।

ফরিদপুর র‌্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, ধৃত আসামীদ্বয় পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ ভারত-বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর জেলার শার্শা থানা এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। আটককৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মধুখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।