মধুখালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালন

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৫ই আগষ্ট উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

কামারখালী ইউনিয়ন ঃ মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মান্নান (মন্নু) এবং সাধারণ-সম্পাদক মোঃ হারুন অর রশিদ (ডাবলু) এর সঞ্চালনায় বুধবার কামারখালী ইউনিয়ন পরিষদ সহ ইউনিয়ন আওয়ামীলীগ এর অস্থায়ী অফিস কার্যলয়ে আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগীতায় ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়।

এছাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১৫ই আগষ্ট পালিত হয়। তবে মুক্তিযোদ্ধাগন কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুল মণীর ফারুকী এর সভাপতিত্বে আড়পাড়া ও কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার পরমানন্দ বিশ্বাসের ঘরের সামনে হতে র‌্যালী প্রদর্শন করে জাতীয় শোক দিবসের আলোচনা, দোয়া ও মোনাজাত এবং মসজিদ ও মন্দিরে তবারক বিতরনের মাধ্যমে পালন করেন। এছাড়া কামারখালী ওহি শিশু নিকেতনের ছাত্র-ছাত্রী তাদের স্কুলে বঙ্গবন্ধুর ছবি চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও কৃষকলীগের আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম ও আরিফুর রহমান দোলনের কামারখালী দলীয় অফিসে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়।

আড়পাড়া ইউনিয়ন ঃ মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সালাম মন্ডল এর সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক আঃ রউফ মৃধা এর সঞ্চালনায় আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর অস্থায়ী অফিস কার্যালয় সহ ৯ টি ওয়ার্ড ও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন অফিসে বুধবার ১৫ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী শান্তিপূর্ণভাবে আলোচনা, দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরনের মাধ্যমে পালিত হয়। তবে নাজমুল, শামীম, আবু হুরায়রা, শেখ তৌহিদ এবং রেজা শিকদাররা যুবলীগের পক্ষ থেকে তার দলবল সহ আলাদাভাবে কামারখালী বাসষ্ট্যান্ড সংলগ্ন মোঃ আবু বাহার(এ.বি) মেম্বারের ঘরের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরনের মাধ্যমে পালন করে।

ডুমাইন ইউনিয়ন ঃ মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আকমল হোসেন মোল্যা এর সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক শাকির আহম্মেদ টোকন এর সঞ্চালনায় এবং ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম এর সার্বিক সহযোগীতায় ডুমাইন ইউনিয়নে বুধবার ১৫ই আগস্ট উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী শান্তিপূর্ণভাবে আলোচনা, দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরনের মাধ্যমে পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাগণ এবং আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মসজিদ ও মন্দিরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।