ভোলা প্রতিনিধিঃ ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সদ্য এসএসসি পাস করা ছাত্র সাইফ হোসেন অপু(১৫) নামের এক যুবক মোটরসাইকেল দূঘটনায় মৃত্যু হয়েছে। বৃধবার(৯মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দূঘটনা ঘটে।
নিহত অপু ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের নুর হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে দৌলতখান উপজেলার বাংলাবাজার হয়ে মটরসাইকেল যোগে বাঘমারা ব্রীজ ঘুরতে যাওয়ার সময় সে দূঘটার শিকার হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।নিহত সাইফ হোসেন এবছর ভোলা সরকারী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় ৩.৮৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ছগির মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


