× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

কালীগঞ্জে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

admin
হালনাগাদ: বুধবার, ৯ মে, ২০১৮

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা খেয়ে নাছিমা বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় মোবারকগঞ্জ রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দুরে উত্তর দিকের রেল লাইনের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিমা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান।

রেলস্টেশন এলাকার একাধিক ব্যক্তি জানান, নিহত নারী রেলস্টেশনের পাশের বস্তিতে বসবাস করতো। সে শ্রবন প্রতিবন্ধী ছিল। সন্ধ্যার সময় ছাগল নিয়ে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে আসছিল নাছিমা খাতুন। সে সময় শিলাহাটি থেকে খুলনাগামী রূপসা ডাউন চলন্ত ট্রেনটি তার মাথায় আঘাত করলে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার স্বামী আলমগীর মানসিক প্রতিবন্ধী।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়ে এক নারী নিহত হয়েছে। বিষয়টি স্টেশন মাস্টার ও জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নিবেন।


এ ক্যটাগরির আরো খবর..