ভোলার তজুমদ্দিনে একটি হরিণ উদ্ধার

ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে একটি বলগা হরিণ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে।
রবিবার(২৪ফেব্রুয়ারী) দুপুরে তজুমদ্দিন থানা পুলিশ সোনার চর থেকে এ হরিণটি উদ্ধার করে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) ফারুক আহম্মদ জানান, রবিবার দুপুরে মেঘনা নদীর সোনার চরের উত্তর মাথায় মিঠা পানি পান করতে আসলে পানিরস্রোতে একটি বলগা হরিণ জেলেদের ইলিশ জালে জড়িয়ে যায়। এ সময় জেলেরা হরিণটি উদ্ধার করে থানায় খবর দেয়।

পুলিশ গিয়ে চৌমুহনী এলাকা থেকে হরিণটি উদ্ধার করে থানায় এনে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের নিকট হস্তান্তর করে। পরে উদ্ধারকৃত হরিণটি বাসন ভাঙ্গার চরে বনে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ওসি ফারুক আহম্মদ, উপজেলা ফরেস্ট অফিসার খন্দকার আরিফুল হক, এএসআই সুমন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।