দিনাজপুরে বিরল উপজেলায় দইদিঘী-সইদিঘীর মহাশ্মশান ভূমিদস্যুদের কবল থেকে মুক্ত করতে হাজারো মানুষের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।।
বিরল ১০ নং মঙ্গলপুর ইউপির উত্তরমাধবপুর,নছুগ্রাম, হরিশচন্দ্রপুর,তরঞ্জা ও মোহনপুর এই পাচঁগ্রামের প্রায় বিশহাজার মানুষের একমাত্র সৎকারের জায়গা দইডিঘি -সইডিঘি মহাশ্মশানের প্রায় ১৫ একর জমি ভুমিদশ্যুদের কবল থেকে মুক্ত করার জন্য আকুতি জানিয়ে আজ ২২.০৪.১৯ইং সকাল এগারোটায় বিরল উপজেলার উত্তর মাধবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা।।
জানা যায় মৃত বাপ-দাদুদের সৎকার,দাহ যুগ যুগ ধরে দইডিঘি-সইডিঘি মহাশ্মশানের পুকুর পাড়ে সম্পন্ন করে আসছিল কিন্তুু প্রভাবশালী ভূমি দস্যুদের বাঁধায় এখন আর দাহ ও সৎকার কাজ না করতে পেরে ফুঁসে উঠেছে ৫টি গ্রামের হাজার হাজার মানুষ।
প্রতিবাদী মানুষগুলো নিজেদের সৎকার দাহ কাজ সম্পন্নের জন্য এবং মহাশ্মশানের পুকুরের পানি পূণরায় ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি ভিত্তিক হস্তক্ষেপ কামনা করেছে।
এলাকার প্রভাবশালী ভূমিদস্যু লাঠিয়াল বাহিনী’র সদস্য সহিদুল ইসলাম টুকু, মোতাহারুল ইসলাম বুলু, কামিল উদ্দিন, হবিবর রহমান, বশীর উদ্দিন ও আনারুল ইসলামের বিরুদ্ধে জাল দলিল তৈরি ও মহাশ্মশানের জায়গা জোরপূর্বক ভাবে দখলে রাখায় দৃষ্টান্ত মুলক আইনানুগ শাস্তি ও বিচার দাবিতে স্থানীয় প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং স্থানীয় এমপি ও মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সু-দৃষ্টি কামনা করেছেন।
আন্দোলনকারীরা জানান
এই মহাশ্মশানের ১০ থেকে ১৫ বছর পূর্বে অবৈধ ভাবে,ভূয়া জাল কাগজ কাগজ তৈরি করে অসহায় হিন্দু সম্প্রদায়ের লোকজনদেরকে দাহ ও সৎকার কাজে বাঁধা দিয়ে আসচ্ছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সেরাজুল ইসলাম জানান,এলাকার উভয় সম্প্রদায়ের সচেতন লোকজন উক্ত সম্পত্তির সঠিক কাগজ পত্রাদী সংগ্রহ করে দেখেন তাদের কাছে বৈধ কোন কাগজ পত্র নাই। তারা আসলে জোরপূর্বক ও সন্ত্রাসী কায়দায় উক্ত সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন। দ্বীর্ঘ দিন পর হলেও তাদের মুখোষ উন্মোচন হওয়ায় এলাকার উভয় সম্প্রদায়ের লোকজন ফুসে উঠেছে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে তারা মরিয়া।
এলাকার লোকজন বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে উভয় পক্ষকে ডেকে কাগজ পত্রাদী দেখে জানতে পারি তারা ভূয়ো দলিলের মাধ্যমে অবৈধভাবে ভোগদখল আসচ্ছে এবং সৎকার কাজে বাঁধা প্রদান করছেন।
প্রকৃতপক্ষে ঐ সম্পত্তি সিএস ও এসএ তে শশ্মান হিসেবে দলিলে রেকর্ড আছে।।



