“ভূমি সেবা সপ্তাহ” উপলক্ষ্যে সেবা ক্যাম্প উদ্বোধন

মোঃ আবু বকর ছিদ্দিক

শার্শা (যশোর) প্রতিনিধি।।

“ভূমি সম্পর্কে নিজে জানুন অপরকে জানান” এ স্লোগোনে জাতীয় ভূমি সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়ন ভূমি অফিসে সেবা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে বেনাপোল ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেবা ক্যাম্পর উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ আব্দুর ওয়াদুদ বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবা গ্রহীতাগণ। শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম বলেন, সেবা ক্যাম্পে নামজারীর আবেদন জমা দেওয়া হবে এবং তাৎক্ষনিক ভাবে ভূমি উন্নায়ন কর পরিশোধ করে দাখিলা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেবা ক্যাম্পে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে এবং অর্পিত সম্পত্তির লিজ নবায়ন পূর্বক দাখিলা নেওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।