× Banner
সর্বশেষ
গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীতে যুগল সাহিত্য সভা, বই পর্যালোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হাওড় অঞ্চলের ছয় জেলায় ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ শুরু শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

করোনার কারণে ১ মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের আবেদন

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
ভাড়া মওকুফের আবেদন

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এই মহাবিপদজ্জনক সময়ে এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি আইনজীবী আবেদ রাজা।

মঙ্গলবার (০৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে আইনজীবী আবেদ রাজা বলেন, ভাড়াটিয়াদের চরম দুর্দশা বিবেচনা করে হৃদয়শীল বাড়ি মালিকরা ভাড়া মওকুফ করবেন বলে আশাবাদ ব্যক্ত করি।

করোনায় দেশে এখন পর্যন্ত ১৬৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন ৫ জন। সুস্থ ৩৩ জন।

এ অবস্থায় একরকম লকডাউনেই আছে সারাদেশ। মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আর তাই কর্মহীন হয়ে পড়া অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। এ এই পরিস্থিতিতে বাড়িভাড়া মওকুফের আহ্বান জানালো বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি।

বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৬ হাজার ৩৫৪ জন।

অপরদিকে, এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ৭৫ হাজার ৭৬০ জন। এছাড়া করোনায় আক্রান্ত ২ লাখ ৯০ হাজার ৫৫৪ জন ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


এ ক্যটাগরির আরো খবর..