× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতে সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের কুপওয়ারা জেলার ল্যানগেটে একটি সেনাক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

আজ বৃহস্পতিবার ভোরে এ হামলা হয়। হামলার পর দুই সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বুধবার রাত থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) দিয়ে ভারতে অনুপ্রবেশের তিনটি চেষ্টা রুখে দেওয়া হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, ভারতীয় সেনাবাহিনীর শাখা রাষ্ট্রীয় রাইফেলসের দুটি ক্যাম্পে গুলি চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর আধা ঘণ্টা ধরে চলে গোলাগুলি। এর একপর্যায়ে গুলি করে হত্যা করা হয় দুই সন্ত্রাসীকে।

ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ভোর ৫টার দিকে ল্যানগেটে সেনাক্যাম্পে প্রকাশ্যে গুলি চালায় সন্ত্রাসীরা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে সেনারা।

ওই কর্মকর্তা বলেন, ‘সেনারা তৎপর ছিলেন। তাই আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে।’

ঘটনার পর সেনাক্যাম্পের আশপাশের গ্রামে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে সেনাক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় নিহত হন ১৯ সেনা। এর পর থেকে কাশ্মীরের বিভিন্ন সেনাক্যাম্পে তৎপরতা বাড়ানো হয়। ২৯ সেপ্টেম্বর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার পাশে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় বলে দাবি করে ভারত। ওই অভিযানে সন্ত্রাসীদের কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়। যদিও পাকিস্তান এ ধরনের অভিযান হয়নি বলে মন্তব্য করেছে। আর আম আদমি পার্টি (এএপি), কংগ্রেসসহ ভারতের বিরোধী দলগুলো সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দিতে সরকারকে চাপ দেওয়া শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির সেনারা সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশে সম্মতি দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..