স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর) ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১৮ বাংলাদেশি কিশোরকে পাচারের দুই বছর পর ফেরত পাঠিয়েছেন ভারত সরকার। পুলিশের কাছ থেকে দুটি এনজিও সংষ্থ্যা তাদের গ্রহন করেছে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।
শুক্রবার (০৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত বাংলাদেশিরা হলেন, নড়াইলের সুবর্ণা(২০),খুলনার সারমিন(২১),সুমাইয়া(২৩), সালমা খাতুন(২২),মুক্তা খাতুন(২৩) ও রুনা(২১),সাতক্ষীরার মরিয়ম আক্তার(২৩), যশোরের রেমা খাতুন আশা(২৩),মাদারীপুরের মারুফা নাসরিন(২৪), ঝিনাহদাহের মায়না খাতুন(১৯),কিশোরগঞ্জের পাপিয়া আক্তার হ্যাফি(২০),যশোরের আমিনা আক্তার ময়না(০৯),লেছা আক্তার মরিয়ম(১৮),শেফালি(২১), সামিয়া(০৮),সেলিনা মোল্লা(২০), রংপুরের জাহানারা খাতুন(২৫) ও রাজশাহীর সনিয়া(২২)।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরত আসা নারী-শিশুদেরকে আইনী প্রক্রিয়া শেষে এনজিও সংস্থ্যা রাইটস যশোরকে ৬ জন ও জাস্টিস এন্ড কেয়ারকে ১২ জন বুঝিয়ে দেওয়া হয়েছে। এনজিও সংস্থ্যা দুটি তাদেরকে পরিবারের কাছে পৌছে দিবে বলে জানান তিনি।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিদ আহম্মেদ জানান, দুই বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে এরা দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে অদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের কাছে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।
এসময় তিনি আরো জানান, ফেরত আসা নারীরা কেউ যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চাই তাকে আইনি সহায়তা করা হবে বলেও জানান তিনি।


