ব্যাংক ও অর্থনীতিতে ধস নেমেছে, সরকার বলে উন্নয়নের জোয়ার বইছেঃ ফকরুল

বিশেষ প্রতিবেদকঃ ‘উন্নয়ন’ নয় বাংলাদেশ হচ্ছে ‘মিথ্যা ও প্রতারণার রোল মডেল’ এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও দলের নেতারা বলেন, আমরা এখন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি। বিশ্বের কাছে আমরা এখন উন্নয়নের রোল মডেল। কিন্তু কিসের উন্নয়ন? কোথায় উন্নয়ন? জনগণের কথা বলার, ভোটের অধিকার নেই আর সরকার বলছে উন্নয়নের রোল মডেল।’

‘দেশের সব অর্থিক খাত ধ্বংস হয়ে গেছে। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এসব আমার কথা নয়। সিপিডি তাদের প্রতিবেদনে বলেছে, দেশের সব আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক শেষ হয়ে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। আর সরকার বলে উন্নয়নের জোয়ার বইছে, মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আসলে এগুলো সবই জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’, যোগ করেন বিএনপির মহাসচিব।

সভায় আরো বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও ‘আমার দেশ’ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।