শার্শায় ডিবির অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

শার্শায় ডিবির অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক 
যশোরের শার্শাথানার নাভারন বাজারে ডিবির অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। আটক আসামীরা হলেন,শার্শাথানার দক্ষিণ বরুজবাগান গ্রামের মৃত সেলিম রেজার ছেলে রফিকুল ইসলাম (রফি) (২২) আবেদ আলীর ছেলে মাহামুদ হাসান (অন্ত) (২০) উভয় থানা শার্শা।
রবিবার (২১ মে) ভোরে ডিবি পুলিশ জানায়, শার্শা থানাধীন নাভারন রেলবাজার সাকিনস্থ নাভারন রেল স্টেশনের উত্তর পাশে জনৈক সারোয়ার হোসেন এর গোডাউনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২৭,০০০/= (সাতাশ হাজার) টাকা। যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।