বোদায় প্রাইমারি স্কুলে মিড-ডে মিল এর উদ্বোধন

বোদা (প গড়) প্রতিনিধি ঃ প গড়ের বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের নাসের মন্ডলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল (দুপুরের খাবার) গতকাল সোমবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক সুধি সমাবেশ উক্ত বিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ ভূঞা, ইউ’পি চেয়ারম্যান মশিউর রহমান মানিক। স্বাগত বক্তব্য রাখেন নাসের মন্ডলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র পান্ডে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।