× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা’য় আওয়ামীলীগের কর্মী সমাবেশ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোলের ঘিবা গ্রামে আওয়ামীলীগের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঘিবা ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে গ্রামের মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
ঘিবা গ্রামের প্রবীন আওয়ামীলীগ নেতা আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে বক্তব্য প্রদাণ করেন বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাস, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুলহাস, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা কিতাব আলী, আবুল বাশার, আমির হোসেন, আলম, মোরশেদ আলী, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুল মান্নান, ইউনুচ আলী, সাগর আহমেদ সাকের, বকতিয়ার রহমান বকত, মফিজুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত কর্মী সমাবেশে আওয়ামীগের নেতৃবন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মফিজুর রহমানকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। বলেন, দীর্ঘ ২৫ বছর যাবত তিনি আওয়ামীলীগের নিবেদিত প্রাণ হয়ে বাহাদুরপুরবাসীর উন্নয়নে সেবা দিয়ে আসছেন।


এ ক্যটাগরির আরো খবর..