বেনাপোলে ২০৯ বোতল ফেন্সিডিলসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০৯ বোতল ফেন্সিডিলসহ মনিরুল (২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৯ মে) সকাল ৮টায় বেনাপোল সীমান্তের ছোটআচড়া মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক মাদক পাচারকারী যশোরের চুরিপট্বি এলাকার আব্দুল গাজীর ছেলে।

বিজিবি জানায়, যশোরের বেনাপোল সীমন্ত পথে মাদক পাচার হচ্ছে বলে গোপন খবর আসে। এরপর অভিযান চালিয়ে ২০৯ বোতল ফেন্সিডিলসহ মনিরুলকে আটক করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,  মনিরুলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।