এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি॥ পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডের জরাজীর্ন রাস্তার কারনে ব্যবসায়ীদের প্রতি মাসে গুনতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা লোকসান। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী দফতর ও সংশ্লিষ্ট কর্মর্তাদের সুনজরে আসলেও কোন এক অদৃশ্য কারনে দু’যুগের বেশী সময় ধরে রাস্তাটায় কোন উন্নয়নের ছোঁয়া তো লাইগেইনি বরং আরো খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে।
বিগত ১ বছর ধরে শুধু পল্লী বিদ্যুৎ রাস্তায় ফিতা ও কিছু কর্মকর্তা এসে মেপে যায় আর স্থানীয় দোকানীদের আশ্বস্থ করে যে সামনের মাসেই রাস্তাসহ ড্রেনেজের কাজ শুরু হবে। কিন্তু এক বছর অতিবাহিত হলেও এ ধরনের কোন কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। শুধু এই পল্লী বিদ্যুৎ রোডেই প্রায় ১শ ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে ২০টির মত বিভিন্ন শো-রুম আছে। রাস্তার বেহাল দশার কারনে এই রাস্তায় সাধারন ক্রেতারা কেনাকাটার জন্য আসতে চাইনা। যে কারনে গুনতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা লোকসান। রাস্তাটির দু’ধার দিয়ে গড়ে উঠছে পাটকেলঘাটার সব থেকে বড় আবাসিক এলাকা।
এখানেই বসবাস করেন বিভিন্ন দলের হেভিওয়েট নেতা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরীজীবি, এনজিও প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবির হাজারো মানুষ। পাটকেলঘাটা পাঁচরাস্তা থেকে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ পৌঁছানোর একটি মাত্র সহজ রাস্তা এটি।
স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন, প্রি-ক্যাডেট স্কুলের ছোটছোট বাচ্চারাসহ শত শত শিক্ষার্থী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তবে আনন্দের বিষয় যে রাস্তাটা দিয়ে কোন ভারী যানবাহন চলাচল করতে পারে না। যদিও ভুল বসত দু’একটি গাড়ী ঢুকে পড়ে ৪শ মিটার দীর্ঘ রাস্তাটির শুরুর মাথা থেকে শেষ পর্যন্ত যেতে প্রায় ৩০মিনিট সময় লাগে।এ রোডে বর্ষা মৌসুম আসা লাগে না প্রতিটি দিনই মনে হয় বর্ষা কাল।আর বর্ষা কাল আসলে এলাকার মানুষের যাতায়াতে নেমে আসে নিদারুন কষ্ট। থাকে প্রায় হাটু কাদা পানি।
তাছাড়া রাস্তার দু ধারে অপরিকল্পিত বাড়ী-দোকান ঘর নির্মানের ফলে পানি নিষ্কাসন না হওয়ায় বর্জ্য পচে দুগন্ধ সৃষ্টি হয়ে আবাসিক এলাকার মানুষ গুলোর নাভিশ্বাস উঠার উপক্রম হয়। এ রাস্তার পাশের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের অধিকাংশ দোকান মালিকের অভিযোগ পাটকেলঘাটা বাজারের প্রায় সবগুলো রাস্তার সংস্কারের কাজ শুরু হয়ে শেষ হলেও প্রায় দু’যুগেও এই রাস্তা কোন উন্নয়ন হয়নি বরং অবনতি হয়েছে। এর কারন হিসেবে তারা বলেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতায় এক মাত্র কারন বলে জানান। তাই এলাকা বাসীর দাবী মান অভিমান ভুলে পল্লী বিদ্যুৎ এর রাস্তাটি অতিদ্রুত সংস্কার পূর্বক ব্যবস্থা নেওয়া হয় এর জন্য স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষন করেছেন।



