বেনাপোলে মানবিক সেবার ধারাবহিক কর্মসুচিতে আজও কম্বল বিতরণ

বেনাপোলে মানবিক সেবার ধারাবহিক কর্মসুচিতে আজও কম্বল বিতরণ
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ মানবিক সেবার ধারাবাহিক কর্মসূচী অনুযায়ী বেনাপোলে অসহায় দুস্থ গরীব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ  সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন এর অনুপ্রেরণায় আজ পৌর সভার ছোটআঁচড়ায় কম্বল বিতরণ করেন প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু।
রোববার এ কম্বল বিতরণ অনুষ্ঠানে কম্বল পেয়ে ছোট আচাড়া গ্রামের অসহায় সাহানারা বেগম   বলেন, করোনার কারনে আয় উপার্জন খুব কম। কোনমতে দিন যাপন করছি। অর্থের জন্য শীত বস্ত্র ক্রয় করতে পারছি না। আজ কম্বল পেয়ে খুব ভাল লাগছে। রাত্রে ঠান্ডায় ঘুমাতে পারি না। আজ হয়ত শীত নিবারণ হবে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, ছোটআঁচড়া ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শান্তিপদ গাঙ্গুলী, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা সগির হোসেন, যুবলীগ নেতা আহাদ আলী, হাসানুজ্জামান লিটন, পৌর আওয়ামী যবিলীগের  নেতা নাসির উদ্দিন বাবু, সাহেব আলী, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম নেতা জাকির হোসেন ও হুমায়ুন কবির প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।