× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে মা সমাবেশ ও মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
বেনাপোলে মা সমাবেশ

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত চতুর্থ তলা ভবনের এর শুভ উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন শেষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
তিনি বলেন, শিক্ষিত জাতি ছাড়া কখনো উন্নত রাষ্ট্র কল্পনা করা যায় না। দেশকে উন্নত করতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষিত জাতি গঠন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল কোমলমতী শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন। আত্মবিশ্বাস-আত্মমর্যাদাবোধ একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী , বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়নের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, সদর উপজেলার চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, বেনাপোল ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..