যশোরের বেনাপোল সীমান্তে অভিযান অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার ( ২০ জুলাই ২০২৬) দিনব্যাপী বিজিবি এর আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৭ বোতল বিদেশী মদ, ভারতীয় ৬৮বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়), ১৫টি শাড়ী, ১ কেজি জিরা, ৬০ কেজি ফুসকা, ১.৫ কেজি কিসমিস, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট ও ২৩৬টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৩,৪৯,৯০০/-(তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
এ ক্যটাগরির আরো খবর..