বেনাপোলে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১৮ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মোরশেদ (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানাধীন খলসী মাঠপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মোরশেদ।
মঙ্গলবার (২৪ আগস্ট)রাতে ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান, এএসআই, রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
যশোর বেনাপোল পোর্ট থানাধীন খলশী মাঠপাড়া গ্রামস্থ জনৈক ওয়াজেদ আলীর বাড়ির সামনে ইটের রাস্তার উপর হতে  চিহ্নিত মাদক ব্যবসায়ী মোরশেদ আলীকে ১৮ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) রুপম কুমার জানান, উদ্ধারকৃত আলামতের মূল্য ২,০৪,০০০/- টাকা।এ সংক্রান্তে এ,এস,আই,রঞ্জন কুমার বসু বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।