× Banner
সর্বশেষ
৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

বেনাপোল সীমান্তে হুন্ডির টাকা ও ফেনসিডিলসহ আটক-২

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল  সীমান্ত থেকে ৩ লাখ হুন্ডির টাকা ও ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান (২০) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাবো গ্রামের চায়না বেগম (৬৫)।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানতে পেরে, পুটখালী সীমান্ত এলাকা থেকে ৩ লাখ হুন্ডির টাকাসহ মেহেদীকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।অপরদিকে, বেনাপোল সীমান্ত থেকে ৪২ বোতল ফেনসিডিলসহ চায়নাকে আটক করে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পেরে, মহিশাডাঙা মাঠের মধ্যে থেকে ৪২ বোতল ফেনসিডিলসহ চায়নাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে  বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..