এবার থেকে বিমানবন্দর ব্যবহারে যাত্রীদের দিতে হবে ১০ ডলার -বেবিচক

এবার থেকে দেশ বিদেশের যেকোনো জায়গায় যাতায়াতে বিমানবন্দর ব্যবহারের জন্য যাত্রীদের দিতে হবে নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি। আগামী ১ আগস্ট থেকে তা কার্যকর করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিমানবন্দরগুলোর যাত্রী নিরাপত্তা, সেবার মান বাড়াতে ও বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়নে সব বহির্গামী যাত্রীদের এই ফি দিতে হবে।

দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১শ টাকা ও যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা। সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে পাঁচ ডলার ও যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ছয় ডলার। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার ও এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।