ডুমাইন রাম লাল উচ্চ বিদ্যালয়ে দ্বি-বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি:  ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী ডুমাইন রাম লাল উচ্চ বিদ্যালয়ের দ্বি-বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান ২০১৮ সোমবার দিনব্যাপী স্কুলমাঠ প্রাঙ্গনে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামলেন্দু বসু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্ভোধন করেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা। উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম, যুদ্ধা কালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মহসীন আলী বিশ্বাস, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাছুম), ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাকির আহম্মেদ টোকন ডুমাইন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিকুল হক লিয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশন ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডুমাইন রাম লাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (অব) নকুল চন্দ্র বিশ্বাস কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ডাবলু, ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্যা, মোঃ কামরুজ্জামান, মোঃ হাসানুজ্জামান, বশির আহম্মেদ, ডা. শোয়েবুর রহমান আবুল বাশার সহ প্রমূখ।

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরন করেন বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম, যুদ্ধা কালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মহসীন আলী বিশ্বাস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তি বর্গসহ পিটিএ কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে দিন ভর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন আঃ কুদ্দুস মোল্যা, এস.এম সোহাগ রানা, রুমা নাছরিন সহ স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবক সদস্য এবং স্কাউট দলের সদস্য সদস্যাবৃন্দ। অনুষ্ঠান আপ্যায়নে ছিলেন রেবেকা আনোয়ার সহ প্রমূখ। সবশেষে সভাপতি, প্রধান শিক্ষক, ও অন্যান্য অতিথি বৃন্দদের মাধ্যমে শিক্ষার্থী, এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।