বিএনপির ‘ভিশন ২০৩০’ হবে আরেক খাওয়া ভবন

বিশেষ প্রতিবেদক :  ঘোষণার অপেক্ষায় থাকা বিএনপির ‘ভিশন ২০৩০’  নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এর লক্ষ্যটা কী? এর লক্ষ্য হচ্ছে হাওয়া ভবনের মতো আরেকটা খাওয়া ভবনের ভিশন। এটাই হচ্ছে ভিশন ২০৩০।’

আজ রোববার রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কোনো হাওয়া ভবন নেই, খাওয়া ভবন নেই। কোনো খোয়াব ভবনও নেই। আমাদের ভিশন২০২১, আমাদের ভিশন ২০৪১। এখন আমরা দেখছি, আমাদের দেখাদেখি পাল্টাপাল্টি লোক দেখানো একটা ভিশনের কথা শুনতে পাচ্ছি। সেটা নাকি ভিশন ২০৩০।’

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কিছু করলে সেটার পাল্টাপাল্টি কিছু করতে হবে। তাই এটাকে আমি বলব, একটা পলিটিক্যাল স্টান্টবাজি। এই স্টান্টবাজি বাংলাদেশের লোক ভালোই বোঝে। ডিজিটাল বলতে বাংলাদেশের লোক জয়কে চেনে। এ জন্য জয়কে তাঁরা ভয় পায়, তাঁর মেধাকে ভয় পায়।’

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদজয়।কর্মশালায় সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব ইত্যাদি ব্যবহার করে ডিজিটাল ব্যবস্থাপনায় নতুন অ্যাকাউন্ট তৈরি করা যায়। কনটেন্ট তৈরি করে দৈনন্দিন ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে জনগণের সঙ্গে কার্যকরীদ্বিমুখী যোগাযোগ গড়ে তোলা যায়।এ ছাড়া অনলাইনে কীভাবে উপস্থিতি নিশ্চিত করা যায়, অ্যাকাউন্ট ভেরিফায়েড করা যায়, অনলাইনে নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রিসোর্স ফান্ড হিসেবে এ কর্মশালা পরিচালনা করছেন তথ্য ও প্রযুক্তি বিভাগের এলআইসিটি (লেভারিজিং ইনফরমেশনঅ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি) প্রকল্পের সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম, সিআরআইএর (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার) সহকারী সমন্বয়ক প্রকৌশলী তন্ময় আহমেদ এবং পলিসি অ্যানালিস্ট (নীতিমালা বিশ্লেষক) ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। আগামী ৮ ও ৯ মে আরো ১০০ সংসদ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।