সকল বিভাগে ২০২২ সালের মধ্যেই ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল -স্বাস্থ্যমন্ত্রী

সকল বিভাগে ২০২২ সালের মধ্যেই ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল -স্বাস্থ্যমন্ত্রী

দেশের ৮ বিভাগে ২০২২ সালের মধ্যেই ৮টি ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালে ক্যান্সার রোগের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ে ৮টি ক্যান্সার হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, এ সকল হাসপাতালে ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসার জন্য প্রতিটি বিভাগে অন্তত ৩০০টি করে শয্যা রাখা হবে। হাসপাতালের শয্যাগুলোর আধুনিকায়ন করার পাশাপাশি ওয়েটিং রুম, চিকিৎসকদের বিশ্রামাগার, অ্যাটেন্ডেন্টসদের জন্য আধুনিক ও উন্নত ব্যবস্থা রাখা হবে। তিনি বলেন, হাসপাতালগুলো নির্মাণের পর দেশের মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশমুখী হতে হবে না।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন/হাসপাতাল), স্বাস্থ্যসেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের বিভাগীয় প্রধান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক-সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।