বিপাশা ও করণ সিং এর বিয়ের গুঞ্জনে নতুন হাওয়া

বিনোদন ডেস্ক: বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার যে প্রেম করছেন তা বুঝতে বাকি নেই কারোরই। কিছুদিন আগে বিপাশা ইঙ্গিত দিয়েছিলেন খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এবার সেই গুঞ্জনের পালে লেগেছে নতুন হাওয়া।

শোনা যাচ্ছে, বিপাশা-করণের বিয়ের বিষয়টি প্রায় ঠিকঠাক। এখন শুধু শুভ দিনের অপেক্ষা। এ জন্য মা এবং বোনের সঙ্গে করণের দেখা করিয়েছেন বিপাশা। ইনস্টাগ্রামে বিপাশা তার মা এবং বোনের সঙ্গে করণের একটি ছবিও পোস্ট করেন। তাতেই বোঝা যাচ্ছে পরিবারের সঙ্গে করণকে পরিচয় করিয়ে দিয়েছেন বিপাশা।

শুধু তাই নয়, ইদানিং করণ এবং ‍বিপাশাকে বিভিন্ন জায়গায় ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। নিউ ইয়ার এবং বিপাশার জন্মদিন দুটোই একসঙ্গে কাটিয়েছেন দুজন। তাদের সেই মুহূর্তগুলোর ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই তাদের বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়েছে বলিপাড়ায়।

দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।