১৫০টি কর্তনের পর ছাড়পত্র দেওয়া হবে ‘কেয়া কুল হ্যায় হাম থ্রি’ কে

বিনোদন ডেস্ক: বর্তমানে আলোচিত সিনেমাগুলোর একটি কেয়া কুল হ্যায় হাম থ্রি। কারণ এটি ভারতের প্রথম পর্নো কমেডি। সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল এতদিন। অবেশেষে সেন্সর বোর্ড জানিয়েছে ১৫০টি কর্তনের পর ছাড়পত্র দেওয়া হবে সিনেমাটির।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখার পর ১৫০টি দৃশ্য কর্তনের নির্দেশ দিয়েছেন নির্মাতাদের। এরপরই নাকি সেন্সর ছাড়পত্র দেওয়া হবে। তবে এ বিষয়ে সিনেমাটির প্রযোজনা সংস্থা এবং পরিচালক কেউই কিছু জানান নি।

অন্যদিকে সিনেমাটির অভিনেতা তুষার কাপুর জানিয়েছেন, এ ব্যাপারে কোনো বাড়াবাড়ি করে নি সেন্সর বোর্ড। যদিও সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর থেকেই শুরু হয় বিতর্ক। ট্রেইলারে বেশির ভাগ সংলাপই ছিল ডাবল মিনিংয়ে ভরপুর। এ ছাড়া অশ্লীলতার অভিযোগ তো রয়েছেই। অবশ্য ট্রেইলারটি সেন্সরের অনুমতি নিয়েই প্রকাশ করা হয়েছিল।

কেয়া কুল হ্যায় হাম থ্রি সিনেমাটি প্রযোজনা করছে বালাজি ফিল্মস। পরিচালনা করেছেন উমেশ ঘাগড়ে। সিনেমায় অভিনয় করেছেন তুষার কাপুর ও আফতাব শিবদাসানি। নারী প্রধান চরিত্রে দেখা যাবে ‘বিগ বস-৯’ এর মধ্য দিয়ে আলোচনায় আসা মুখ মান্দানা করিমিকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।