বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে সাংবাদিকদের না আসার অনুরোধ

জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে সাংবাদিক নেই

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ বিটে কর্মরত সব মিডিয়ার সাংবাদিক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একাদশ জাতীয় সংসদের সপ্তম (২০২০ সালের ২য়) অধিবেশন ১৮ এপ্রিল শনিবার বিকেল ৫টায় আহ্বান করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে সবার জীবনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে।

এ প্রেক্ষাপটে সব সাংবাদিকদের সরাসরি সংসদে না এসে স্ব-স্ব স্থানে অবস্থান করে সংসদ টেলিভিশন থেকে সম্প্রচারিত অধিবেশন কাভার করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।